
উন্নত শিক্ষা ও যুব উন্নয়ন
শিক্ষা জাতি গঠনের পূর্বশর্ত। আমাদের যুবসমাজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আমি ২৩ নম্বর ওয়ার্ডের মধ্যে উন্নত ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করব। এর মধ্যে থাকবে স্থানীয় বিদ্যালয়গুলোর উন্নয়ন, সুবিধা-বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা করা, এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে আমাদের তরুণ প্রজন্ম একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে।
