
পরিকল্পিত স্বাস্থ্য ও সুস্থ সমাজ
সুস্বাস্থ্য সামগ্রিক উন্নতির জন্য অপরিহার্য। আমি মৌলিক স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা ও শক্তিশালীকরণ এবং মা ও শিশুদের জন্য যথাযথ পরিষেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। এছাড়া, আমি ব্যাপক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি এবং নিয়মিত বিনামূল্যে চিকিৎসা শিবিরের উদ্যোগ নেব, যাতে ২৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি নাগরিক একটি সুস্থ জীবনযাপন করতে পারে।
