কাউন্সিলর পদপ্রার্থী
পারস্পরিক সম্প্রীতি ও সমাজ উন্নয়ন

পারস্পরিক সম্প্রীতি ও সমাজ উন্নয়ন

গাজীপুরের ২৩ নম্বর ওয়ার্ডের একজন নিবেদিতপ্রাণ কর্মী ও প্রার্থী হিসেবে আমার মূল প্রতিশ্রুতি হলো এলাকায় পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করা। আমি গভীরভাবে বিশ্বাস করি যে, মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আস্থা অর্জন করতে হলে সবার সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, তাদের মতামতকে সম্মান জানাতে হবে এবং আন্তরিকতার সঙ্গে তাদের পাশে দাঁড়াতে হবে।

আমার প্রধান লক্ষ্য ও পরিকল্পনাগুলো হলো:

  • দল-মত নির্বিশেষে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করা।

  • এলাকার প্রতিটি মানুষের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনমুখী সেবা নিশ্চিত করা।

  • সবার সম্মিলিত প্রচেষ্টায় এলাকার সমস্যাগুলো সমাধান করে ২৩ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ হিসেবে গড়ে তোলা।